নীতিমালা সর্বশেষ হালনাগাদ: ২৮ সেপ্টেম্বর ২০২৬

ব্যবহারের শর্ত

সংক্ষেপে: এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন — এটি কোনো সরকারি, নির্বাচন কমিশন বা রাজনৈতিক দলের দাপ্তরিক ওয়েবসাইট নয়, তথ্য যথাসম্ভব নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করা হলেও তা সব সময় সম্পূর্ণ বা ত্রুটিমুক্ত থাকবে — এমন নিশ্চয়তা নেই, এবং কনটেন্ট ব্যবহারে কিছু সীমাবদ্ধতা প্রযোজ্য।

mirzafaisalamin.com মির্জা ফয়সল আমীনের ব্যক্তিগত ওয়েবসাইট, যা তাঁর কার্যালয়, ঠাকুরগাঁও পরিচালনা করে। এই ওয়েবসাইট ব্যবহার করলে আপনি নিচের শর্তাবলি মেনে নিচ্ছেন বলে গণ্য হবে।

০১

১. ওয়েবসাইটের প্রকৃতি

এই ওয়েবসাইট তথ্যমূলক উদ্দেশ্যে প্রকাশিত। এটি বাংলাদেশ সরকার, বাংলাদেশ নির্বাচন কমিশন বা কোনো রাজনৈতিক দলের দাপ্তরিক ওয়েবসাইট নয়। নির্বাচনের সরকারি তফসিল, প্রার্থী তালিকা ও ফলাফল কেবল বাংলাদেশ নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার প্রকাশ করেন। এই ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রকাশ করা হয় না।

০২

২. তথ্যের সূত্র ও নির্ভুলতা

ওয়েবসাইটের তথ্য নির্ভরযোগ্য সংবাদমাধ্যম, প্রকাশিত নথি ও কার্যালয়ের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয় এবং প্রতিটি তথ্যের সঙ্গে সূত্র উল্লেখ থাকে। সংবাদের সংক্ষিপ্তসার সংশ্লিষ্ট প্রতিবেদনের প্রকাশকালের অবস্থা তুলে ধরে; পূর্ণ বিবরণের জন্য মূল প্রতিবেদন দেখুন। কোনো ভুল চোখে পড়লে যোগাযোগ পাতায় জানান।

০৩

৩. মেধাস্বত্ব

ভিন্নভাবে উল্লেখ না থাকলে এই ওয়েবসাইটের মৌলিক লেখা, নকশা ও আলোকচিত্রের স্বত্ব মির্জা ফয়সল আমীনের এবং তা বাংলাদেশের কপিরাইট আইন, ২০২৩ (২০২৩ সনের ৩৪ নং আইন) দ্বারা সুরক্ষিত। ব্যক্তিগত ও অবাণিজ্যিক উদ্দেশ্যে ওয়েবসাইট দেখা ও পড়া যাবে; mirzafaisalamin.com-এর নাম ও সংশ্লিষ্ট পাতার লিংক উল্লেখ করে সংক্ষিপ্ত উদ্ধৃতি দেওয়া যাবে। পূর্বলিখিত অনুমতি ছাড়া বিষয়বস্তু অনুলিপি, পুনঃপ্রকাশ, অনুবাদ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। সংবাদমাধ্যমের প্রতিবেদন, শিরোনাম ও আলোকচিত্রের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের।

০৪

৪. ফটো ফ্রেম

ফটো ফ্রেম ব্যক্তিগত প্রোফাইল ছবি, পোস্ট ও কভার ফটো তৈরির জন্য বিনা মূল্যে ব্যবহার করা যাবে। ফ্রেমের নাম বা নকশা পরিবর্তন করে বিভ্রান্তিকরভাবে, বাণিজ্যিক উদ্দেশ্যে বা কাউকে হেয় করতে ব্যবহার করা যাবে না।

০৫

৫. ব্যবহারের নিয়ম

  • অনুমতি ছাড়া ওয়েবসাইট, সার্ভার বা এর উপাত্তে প্রবেশ বা প্রবেশের চেষ্টা করা যাবে না।
  • ক্ষতিকর সফটওয়্যার ছড়ানো, অতিরিক্ত অনুরোধ পাঠিয়ে ওয়েবসাইট অচল করা বা অন্যের প্রবেশে বাধা দেওয়া যাবে না।
  • যোগাযোগ ফর্মের মাধ্যমে হুমকিমূলক, অশ্লীল, মানহানিকর, কোনো ধর্ম, সম্প্রদায় বা জাতিগোষ্ঠীর প্রতি বিদ্বেষমূলক বা অন্য কোনোভাবে বেআইনি কিছু পাঠানো যাবে না, এবং অন্য কারও পরিচয়ে বার্তা পাঠানো যাবে না।

এসব কাজ সাইবার সুরক্ষা আইন, ২০২৬ (২০২৬ সনের ৮১ নং আইন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩৯ নং আইন) ও দণ্ডবিধি, ১৮৬০-সহ বাংলাদেশের প্রচলিত আইনে অপরাধ হতে পারে।

০৬

৬. আপনার পাঠানো বার্তা

যোগাযোগ ফর্মে পাঠানো বার্তা ব্যক্তিগত; তা কখনো ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। এই ওয়েবসাইটে দর্শকদের মন্তব্য বা লেখা প্রকাশের কোনো ব্যবস্থা নেই। বার্তা কীভাবে সংরক্ষিত হয়, তা গোপনীয়তা নীতিতে বলা আছে।

০৭

৭. নির্বাচনকালীন বিষয়বস্তু

সংসদ নির্বাচন, শূন্য আসনের উপনির্বাচনসহ, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সংশোধিত) এবং নির্বাচন কমিশনের সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ (এস.আর.ও. নং ৪৪৪-আইন/২০২৫, সংশোধিত) দ্বারা পরিচালিত হয়। এই ওয়েবসাইটের নির্বাচন-সংক্রান্ত সব বিষয়বস্তু এসব বিধান মেনে প্রকাশের চেষ্টা করা হয়।

০৯

৯. দায়ের সীমা

ওয়েবসাইটের তথ্য নির্ভুল ও হালনাগাদ রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়, তবে তা সব সময় সম্পূর্ণ, ত্রুটিমুক্ত বা নিরবচ্ছিন্নভাবে পাওয়া যাবে — এমন নিশ্চয়তা দেওয়া হয় না। বাংলাদেশের আইন যতটুকু অনুমতি দেয়, ততটুকু পর্যন্ত এই ওয়েবসাইট ব্যবহারের ফলে উদ্ভূত কোনো ক্ষতির দায় কার্যালয় বহন করে না। বাংলাদেশের আইনে যে অধিকার বাতিল করা যায় না, এসব শর্ত তা সীমিত করে না।

১০

১০. আইনানুগ আদেশ

বাংলাদেশের প্রচলিত আইনের অধীনে কোনো বিষয়বস্তু সরানো বা বন্ধ করার বৈধ আদেশ বা অনুরোধ পালন করা হয়।

১১

১১. প্রযোজ্য আইন ও এখতিয়ার

এই শর্তাবলি এবং এই ওয়েবসাইট ব্যবহার-সংক্রান্ত যেকোনো বিরোধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা পরিচালিত হবে এবং এরূপ বিরোধ নিষ্পত্তির এখতিয়ার বাংলাদেশের আদালতের থাকবে।

১২

১২. শর্তাবলির পরিবর্তন ও যোগাযোগ

প্রয়োজনে এই শর্তাবলি হালনাগাদ করা হতে পারে; পাতার ওপরে সর্বশেষ হালনাগাদের তারিখ দেওয়া থাকে। প্রশ্ন থাকলে লিখুন info@mirzafaisalamin.com ঠিকানায়।

খোলা চিঠি সমস্যা জানান কাজ ও উদ্যোগ