গোপনীয়তা নীতি
সংক্ষেপে: আপনি ফর্ম পূরণ করলে আমরা শুধু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি, তা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না, এবং যেকোনো সময় আপনি তা দেখা, সংশোধন বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
এই নীতিতে জানানো হয়েছে, mirzafaisalamin.com ওয়েবসাইটের মাধ্যমে আপনার কোন ব্যক্তিগত উপাত্ত সংগ্রহ করা হয়, কেন ও কীভাবে তা ব্যবহার করা হয়, কত দিন সংরক্ষণ করা হয় এবং এ বিষয়ে আপনার কী কী অধিকার রয়েছে। নীতিটি বাংলাদেশের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬ (২০২৬ সনের ৬৩ নং আইন) অনুসারে প্রণীত।
এই পাতায়
- ১. উপাত্ত-জিম্মাদার
- ২. যে তথ্য সংগ্রহ করা হয়
- ৩. তথ্য ব্যবহারের উদ্দেশ্য ও ভিত্তি
- ৪. সংবেদনশীল তথ্য
- ৫. তথ্য কার সঙ্গে ভাগ করা হয়
- ৬. কুকি
- ৭. সংরক্ষণের মেয়াদ
- ৮. বাংলাদেশের বাইরে সংরক্ষণ
- ৯. আপনার অধিকার
- ১০. শিশুদের তথ্য
- ১১. নিরাপত্তা
- ১২. তথ্য-নিরাপত্তা লঙ্ঘন
- ১৩. সংবাদ ও জনস্বার্থে প্রকাশিত তথ্য
- ১৪. নীতির পরিবর্তন
১. উপাত্ত-জিম্মাদার
এই ওয়েবসাইটের মাধ্যমে সংগৃহীত ব্যক্তিগত উপাত্তের উপাত্ত-জিম্মাদার মির্জা ফয়সল আমীনের কার্যালয়, ঠাকুরগাঁও। গোপনীয়তা-সংক্রান্ত যেকোনো অনুরোধ বা প্রশ্ন info@mirzafaisalamin.com ঠিকানায় লিখে বা যোগাযোগ পাতার মাধ্যমে জানাতে পারেন।
২. যে তথ্য সংগ্রহ করা হয়
- যোগাযোগ ফর্ম: আপনার নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর (ঐচ্ছিক), বার্তার বিষয় ও বার্তা এবং আপনি কখন সম্মতি দিয়েছেন সেই সময়। অপব্যবহার রোধে প্রেরকের আইপি ঠিকানাও রাখা হয়।
- ইমেইল: @mirzafaisalamin.com ঠিকানায় পাঠানো ইমেইল কার্যালয়ের মেইলবক্সে সংরক্ষিত থাকে।
- কারিগরি তথ্য: ওয়েবসাইট নিরাপদে পৌঁছে দিতে আপনার ডিভাইসের আইপি ঠিকানা ও ব্রাউজারের তথ্য Cloudflare এবং আমাদের সার্ভার প্রক্রিয়া করে; সার্ভারের নিরাপত্তা ও ত্রুটি-লগে এর কিছু অংশ সীমিত সময় থাকে।
- কুকি: ৬ নম্বর অংশে বিস্তারিত দেওয়া আছে।
এই ওয়েবসাইটে কোনো বিশ্লেষণী (analytics), বিজ্ঞাপনী বা ট্র্যাকিং ব্যবস্থা নেই এবং সাধারণ দর্শকদের জন্য কোনো অ্যাকাউন্ট খোলার ব্যবস্থাও নেই।
ফটো ফ্রেম ব্যবহারের সময় আপনার ছবি আপনার ডিভাইসেই প্রক্রিয়া হয়; তা আমাদের সার্ভারে পাঠানো বা সংরক্ষণ করা হয় না — ফ্রেমটি কতবার ব্যবহৃত হয়েছে, শুধু সেই সংখ্যাটি রাখা হয়।
৩. তথ্য ব্যবহারের উদ্দেশ্য ও ভিত্তি
- আপনার বার্তা পড়া ও উত্তর দেওয়া — আপনার সম্মতির ভিত্তিতে। যোগাযোগ ফর্মের সম্মতির ঘরে টিক না দিলে বার্তা পাঠানো যায় না।
- স্প্যাম ও অপব্যবহার ঠেকানো এবং ওয়েবসাইট ও সার্ভারের নিরাপত্তা রক্ষা।
- আইনগত বাধ্যবাধকতা পালন।
যে উদ্দেশ্যে তথ্য নেওয়া হয়েছে, তার বাইরে তা ব্যবহার করা হয় না। আপনার আলাদা ও সুনির্দিষ্ট সম্মতি ছাড়া আপনার ঠিকানা কোনো মেইলিং তালিকায় যুক্ত করা হয় না এবং প্রচারণামূলক বার্তা পাঠাতেও ব্যবহার করা হয় না।
৪. সংবেদনশীল তথ্য
আপনার বার্তায় রাজনৈতিক মতামত বা ধর্মীয় বিশ্বাসের মতো তথ্য থাকতে পারে, যা আইনে সংবেদনশীল ব্যক্তিগত উপাত্ত হিসেবে গণ্য। এ ধরনের তথ্য কেবল আপনার সম্মতিতে এবং শুধু আপনাকে উত্তর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। প্রয়োজন না থাকলে এমন তথ্য না পাঠানোর অনুরোধ রইল।
৫. তথ্য কার সঙ্গে ভাগ করা হয়
আপনার ব্যক্তিগত উপাত্ত বিক্রি বা ভাড়া দেওয়া হয় না। ওয়েবসাইট পরিচালনার প্রয়োজনে কেবল নিচের প্রতিষ্ঠানগুলো আমাদের পক্ষে ও আমাদের নির্দেশে তা প্রক্রিয়া করে; তাদের প্রক্রিয়াকরণের দায় আমাদের:
- SM IT SOLUTION — ওয়েবসাইট নির্মাণ ও কারিগরি রক্ষণাবেক্ষণ;
- Namecheap, Inc. — সার্ভার হোস্টিং (যুক্তরাষ্ট্র); ওয়েবসাইট ও কার্যালয়ের ইমেইল একই সার্ভারে চলে;
- Cloudflare, Inc. — ওয়েবসাইট দ্রুত ও নিরাপদে পৌঁছে দেওয়ার নেটওয়ার্ক।
বাংলাদেশের আইন অনুযায়ী আদালত, ট্রাইব্যুনাল, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ বা অনুরোধ থাকলে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হতে পারে।
৭. সংরক্ষণের মেয়াদ
- যোগাযোগ ফর্মের বার্তা — ২৪ মাস; এরপর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়
- প্রেরকের আইপি ঠিকানা — ৩০ দিন
- কার্যালয়ের মেইলবক্সের ইমেইল — কার্যালয়ের চিঠিপত্রের জন্য যত দিন প্রয়োজন; বছরে অন্তত একবার পর্যালোচনা করা হয়
- সার্ভারের নিরাপত্তা ও ত্রুটি-লগ — ৩০ দিন
- ডেটাবেসের ব্যাকআপ — সর্বোচ্চ ৩০ দিন
আপনার অনুরোধে কোনো তথ্য মুছে ফেলা হলে ব্যাকআপ থেকেও তা সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে মুছে যায়, যদি না আইন বা বৈধ আদেশে দীর্ঘতর সংরক্ষণের প্রয়োজন হয়।
৮. বাংলাদেশের বাইরে সংরক্ষণ
ওয়েবসাইটের সার্ভার যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং Cloudflare-এর আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে ওয়েবসাইট পৌঁছে দেওয়া হয়। ফলে আপনার পাঠানো তথ্য বাংলাদেশের বাইরে সংরক্ষিত ও প্রক্রিয়া হয়। যোগাযোগ ফর্মে সম্মতি দিয়ে আপনি এতে সম্মত হন। সেখানেও একই সুরক্ষাব্যবস্থা ও এই নীতি প্রযোজ্য।
৯. আপনার অধিকার
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী আপনি লিখিত অনুরোধের মাধ্যমে—
- আমাদের কাছে আপনার কোন তথ্য আছে এবং তা কার সঙ্গে ভাগ করা হয়েছে, জানতে পারেন;
- ভুল বা অসম্পূর্ণ তথ্য সংশোধন ও হালনাগাদ করাতে পারেন;
- তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন;
- যেকোনো সময় সম্মতি প্রত্যাহার করতে পারেন; প্রত্যাহারের আগে সম্পন্ন প্রক্রিয়াকরণ এতে প্রভাবিত হয় না।
অনুরোধ পাঠান info@mirzafaisalamin.com ঠিকানায়। তথ্য দেওয়ার আগে আপনার পরিচয় যাচাই করা হতে পারে। আমরা ৩০ দিনের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করি। কোনো চুক্তি বা নোটিশের মাধ্যমে এসব অধিকার বাতিল করা যায় না।
আপনার অধিকার লঙ্ঘিত হয়েছে মনে হলে প্রথমে আমাদের জানান। আইনে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা আইন, ২০২৬ (২০২৬ সনের ৮০ নং আইন)-এর অধীনে প্রতিষ্ঠিত জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-এর কাছে অভিযোগ করার বিধানও রয়েছে।
১০. শিশুদের তথ্য
আইনে ১৮ বছরের কম বয়সী ব্যক্তি শিশু হিসেবে গণ্য। এই ওয়েবসাইট শিশুদের উদ্দেশে নয়। ১৮ বছরের কম বয়সী কেউ কেবল মা-বাবা বা অভিভাবকের সম্মতি নিয়ে যোগাযোগ করবেন; অভিভাবকের সম্মতি ছাড়া কোনো শিশুর পাঠানো বার্তা বলে জানা গেলে তা মুছে ফেলা হয়।
১১. নিরাপত্তা
প্রতিটি পাতা এনক্রিপ্টেড (HTTPS) সংযোগে চলে; সার্ভার, ডেটাবেস ও ইমেইলে প্রবেশাধিকার সীমিতসংখ্যক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মধ্যে সংরক্ষিত; সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করা হয় এবং প্রতিদিন ব্যাকআপ নেওয়া হয়। তবে ইন্টারনেটে কোনো ব্যবস্থাই সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়।
১২. তথ্য-নিরাপত্তা লঙ্ঘন
কোনো তথ্য-নিরাপত্তা লঙ্ঘনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা থাকলে আইন অনুযায়ী কর্তৃপক্ষকে জানানো হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্রুত অবহিত করা হবে।
১৩. সংবাদ ও জনস্বার্থে প্রকাশিত তথ্য
এই ওয়েবসাইটে জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সংক্ষিপ্তসার জনস্বার্থে তথ্য হিসেবে প্রকাশ করা হয় — মূল প্রতিবেদনের লিংক ও প্রকাশকের নামসহ। এসব লেখায় উল্লিখিত কেউ নিজের সম্পর্কে কোনো তথ্য সংশোধন বা অপসারণের অনুরোধ করতে পারেন; তা অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হয়।
১৪. নীতির পরিবর্তন
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬-এর কয়েকটি ধারা — যেমন অভিযোগ, প্রশাসনিক জরিমানা ও ক্ষতিপূরণ-সংক্রান্ত বিধান — সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে পরে কার্যকর করবে; আইনের অধীনে বিস্তারিত প্রবিধানও এখনো প্রকাশিত হয়নি। এগুলো প্রকাশিত হলে বা আমাদের কার্যপদ্ধতি বদলালে এই নীতি হালনাগাদ করা হবে।